ইরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। বিভিন্ন আনুষ্ঠানিকতা ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত একাধিক শহরে অনুষ্ঠিত হবে। তেহরান ও কোমে ৫, ৬ ও ৭ জুলাই ধর্মীয় ও রাষ্ট্রীয় আয়োজনের পর ৯ জুলাই মাশহাদে চূড়ান্ত অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এর মধ্যে রয়েছেন। তবে তিনি যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের কয়েকজন সদস্যসহ, গত ২৮ ফেব্রুয়ারি যৌথ ইসরায়েল-মার্কিন সামরিক হামলায় নিহত হন। ইসলামি শরিয়াহ অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফনের বিধান থাকলেও নিরাপত্তা পরিস্থিতি ও উত্তেজনার কারণে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা একাধিকবার পিছিয়ে দেওয়া হয়।
খামেনিকে বিদায় প্রস্তুতি ইরানে
এই ক্যাটাগরির আরো সংবাদ


