Homeঅপরাধবন্ধুকে খুনের পর মাটিতে পুঁতে সিমেন্টের ঢালাই

বন্ধুকে খুনের পর মাটিতে পুঁতে সিমেন্টের ঢালাই

নিখোঁজের তিন দিন পর পুরান ঢাকার লালবাগ থেকে মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৭) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে বিসি দাস স্ট্রিটের ২৬ নম্বর রোডের  ৯ নম্বর পাঁচ তলা ভবনের পাশের খালি জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি হাত-পা বাঁধা ও মুখে পলিথিন প্যাঁচানো অবস্থায় ছিল।

পুলিশ জানিয়েছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রনিকে খুন করে লাশ নিজের বাসার নিচে থাকা কারখানার পাশে একটি জায়গায় পুঁতে ওপরে সিমেন্ট দিয়ে ঢালাই করে রেখেছিলেন নিহতের বন্ধু মো. মাসুম। মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাে  জড়িত থাকার কথা স্বীকার করেছেন মাসুম। নিহতের স্বজনরা জানান, আবাসন ব্যবসায়ী ওয়াসিম ৮ সেপ্টেম্বর দুপুর থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর ওয়াসিমের ভাই শেখ আবদুল করিম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ সময় মাসুমও তার সঙ্গে থানায় গিয়েছিলেন।

পরে পুলিশ তদন্তে নেমে নিহতের মোবাইলের কললিস্টের সূত্র ধরে তার বন্ধু মাসুমকে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে মাসুম সবকিছু স্বীকার করেন। ইমিটেশন জুয়েলারি ব্যবসায়ী মাসুম প্রায় আট মাস আগে রনির কাছ থেকে ৩ লাখ টাকা সুদে ধার নেন। কিন্তু টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। ৮ সেপ্টেম্বর পাওনা টাকার চেক আনতে মাসুমের কারখানায় যান ওয়াসিম রনি। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাসুম ওয়াসিমের মাথায় ঘুসি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর ভয়ে মাসুম বন্ধুকে হত্যা করে লাশ পুঁতে তার ওপর সিমেন্ট দিয়ে ঢালাই দেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য