Homeঅপরাধচট্টগ্রামে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

চট্টগ্রামে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল গ্রামে মুহাম্মদ আজম (৪৮) নামে এক ব্যক্তিকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে এ ঘটনা ঘটে। তিনি কাপড় সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন মুহাম্মদ আজম। এ সময় কয়েক দুর্বৃত্ত প্রথমে তাঁর পায়ে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ বলেন, এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। তাঁর পায়ে গুলি ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য