প্রহসনের মাধ্যমে দেশের আইনি কাঠামোকে প্রভাবিত করে রাজনৈতিক বন্দীদের বেআইনি বিচারের প্রতিবাদে যুক্তরাজ্য বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ গত মঙ্গলবার ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের সামনে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ।
যুক্তরাজ্যস্থ ব্রিটিশ বাংলাদেশী এবং বাংলাদেশী ব্যারিষ্টার , সলিসিটর , এডভোকেটদের আয়োজনে দেশের প্রশ্নবিদ্ধ বিচারব্যবস্থা সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য এই প্রতিবাদ সমাবেশটি আয়োজন করা হয় ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক পতিমন্ত্রী আব্দুর রহমান বলেন আমরা বর্তমান এই ক্যঙ্গারু কোর্টের বিচারকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি । সারা পৃথিবী এই অবৈধ সরকারের প্রতারণার বিচারকে নজিরবিহীন এবং ঘৃণার চোখে দেখবে ।
বিশেষঅতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আ স ম রেজা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে বেআইনিভাবে পরিবর্তন করে ৭১ সালের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেয়ার জন্যই ,এই অবৈধ বিচার কার্যক্রমের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওমীলীগের নেত্রী শেখ হাসিনা এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের বিচার চলছে ।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় পতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা আদালতের বৈধতার ব্যপারে প্রশ্ন তুলে বলেন ভুয়া আদালত বসিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারকে ভুয়া আদালতের ভুয়া বিচার বলে বলে আখ্যা দেন। যার কোন কোনও আইনগত ভিত্তি নেই । এমন প্রহসনের বিচারের পিছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা , যা কক্ষনই সফল হবে না ।
সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরি বলেন , মিথ্যা এবং প্রহসনের মাধ্যমে বাংলদেশকে সার্বিকভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর আমরা আজ সারা বিশ্বের মানুষকে জানাতে চাই আপামর বাংলদেশের মানুষকে ইউনুসের এই ফ্যাসিবাদ থেকে রক্ষা করতে প্রতিবাদ গড়ে তুলুন । সাবেক হুইপ আবু সাইয়িদ আল মাহমুদ স্বপন বর্তমান বিচারকে আওয়ামীলীগের সভানেত্রীকে হত্যার চক্রান্ত আখ্যা দিয়ে বলেন বাংলাসেশের উন্নয়নের রপকার জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে ধারাবাহিক হত্যার ষড়যন্ত্র হয়েছে যেমন তেমনি ২০২৪শের ৫ই আগস্ট গণভবনে মব করে হত্যা করার চেষ্টা হয় তবে সেটা না করতে পেরে এখন লক্ষ্য তাকে প্রহসনের বিচার করে প্রাণদণ্ড দেয়া । তবে সেটা কক্ষনও সফল হবে না ।
চলমান ট্রাইবুনালকে অবৈধ উল্লেখ করে ব্যারিষ্টার মনিরুল ইসলাম মঞ্জু বলেন ,ইউনুস ২৪শে আগস্ট ক্ষমতা কুক্ষিগত করে ৭৩ সালের আইনকে বিকৃত করে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মঞ্চস্থ করার এক চরম ধৃষ্টতা দেখিয়েছে । যেখানে বর্তমান ইউনুসের অবৈধ সরকার ৪ মাসের মধ্যে বিচার সম্পন্ন করে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার ঘোষণা দিয়ে সারা বিশ্বের সভ্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে । যেটা এই মুহূর্তে অবিশ্বাস্য ।
ব্যারিষ্টার সঞ্জয় কুমার রায় তার বক্তব্যে বলেন সারা বিশ্বকে আমারা দেখাতে চাই যে অবৈধ ইউনুস সরকার তাদের অবৈধ বিচার বিভাগ দিয়ে যা করছে তা সম্পূর্ণ অবৈধ । আমরা যুক্তরাজ্যের বাংলাদেশী ব্যরিষ্টার এবং আইজিবিরা চাই এই অবৈধ সরকারের মাধ্যমে যেন আরও কোনও ক্ষতি না হয় ।
ব্যারিষ্টার মনিরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় এবং ব্যারিষ্টার সঞ্জয় কুমার রায়ের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয় ।
এছাড়াও বক্তব্য রাখেন ব্যারিষ্টার মহিউদ্দিন আহমেদ , সাইয়ীদ আলী জিরো , ব্যারিষ্টার এনামসহ বিভিন্ন আইনজীবীরা ।

