Homeরাজনীতিআওয়ামী লীগদিল্লিতে আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠান বন্ধ করে দিল পুলিশ

দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠান বন্ধ করে দিল পুলিশ

 নয়াদিল্লি প্রতিনিধি

দিল্লি পুলিশ ফরেন করেসপনডেন্ট ক্লাবে আওয়ামী লীগ নেতাদের একটি অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ফরেন করেসপনডেন্ট ক্লাবের (এফসিসি) সাধারণ সম্পাদক প্রকাশ নন্দা জানান, দিল্লি পুলিশ জানিয়েছে ‘ওপরতলা’ থেকে নির্দেশ আছে, অনুষ্ঠান করা যাবে না। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র থেকে আগত নেতাদের ভিসা দেওয়া সত্ত্বেও কেন অনুষ্ঠান করতে দেওয়া হলো না, তা বোধগম্য নয়।’

জানা গেছে, এ ফরেন করেসপনডেন্ট ক্লাবে ‘ইউরোপ ও এশিয়া : ফ্রম ডায়ালগ টু এ পার্টনারশিপ ও প্রসপেরিটি’ শীর্ষক আলোচনা চক্রে ইউরোপীয় পার্লামেন্টের সংসদ ড্র অন্দ্রিয়েজ দোস্টাল, জার্মানির কূটনীতিবিদ পিটার ফাহেরেন হোল্টজ, সাবেক হাইকমিশনার বীণা সিক্রি, ইউরোপের আরও সংসদ সদস্যসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ড. রবি আলম ও নুরন নবী, প্রবীণ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগঘনিষ্ঠ নেতারা উপস্থিত থাকার কথা ছিল।

এফসিসির সাবেক সভাপতি, এফসিসি গ্লোবাল ফোরামের চেয়ারম্যান অন্যতম বক্তা এস ভেঙ্কট নারায়ণ অনুষ্ঠান বানচাল করে দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য