Homeঅপরাধমিরপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু

মিরপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর মিরপুরে মধ্য পীরেরবাগ এলাকার একটি ভবনের ছাদ থেকে রহস্যজনকভাবে নিচে পড়ে লাবণী আক্তার নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে মধ্য পীরেরবাগের ৩০৬/৭ নম্বর ‘ঝিলভিউ টাওয়ারের’ সামনের সড়ক থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে মিরপুর ৬০ ফিট রোডের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বের হয়েছিলেন লাবণী। দুপুরে পরিবারের সদস্যরা খবর পান যে, ঝিলভিউ টাওয়ারের সামনে সড়কে লাবণীর লাশ পড়ে আছে। নিহত লাবণী ওই ভবনের বাসিন্দা ছিলেন না। লাবণীর মায়ের অভিযোগ, কোনো একজন ব্যক্তি ফোন করে তার মেয়েকে ওই ভবনে ডেকে নিয়ে এসেছিল। তিনি জানান, ওই ভবনে তাদের কোনো পরিচিত লোক নেই এবং তারা কখনো সেখানে যাননি, যা লাবণীর মোবাইল ফোন ঘেঁটে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, লাবণী কেন ওই ভবনে গিয়েছিলেন, তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে নাকি তিনি নিজেই লাফ দিয়েছেন- এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য