Homeআন্তর্জাতিকভারতে পেট্রোকেমিক্যালস প্ল্যান্টের পাইপলাইনে আগুন, আহত ৩০

ভারতে পেট্রোকেমিক্যালস প্ল্যান্টের পাইপলাইনে আগুন, আহত ৩০

পূর্ব ভারতের পশ্চিমবঙ্গে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে।

আহতদের মধ্যে ১৪ জন গুরুতরভাবে দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের হলদিয়া এলাকায় পেট্রোকেমিক্যালস পরিচালিত একটি কারখানার ন্যাপথা পাইপলাইনে আগুন লাগে। রাজ্যের রাজধানী কলকাতা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই কারখানায় আগুন লাগার পর তা দ্রুত আশপাশের কয়েকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ১২টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়।

দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কারখানার কর্মচারী এবং অন্তত দুজন নিরাপত্তারক্ষী রয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জ্বলন্ত পাইপলাইন থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং দমকলকর্মীরা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

ন্যাপথা একটি অত্যন্ত দাহ্য পেট্রোলিয়ামজাত পদার্থ, যা জ্বালানি ও বিভিন্ন রাসায়নিক পণ্য তৈরিতে ব্যবহৃত হয়।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হলদিয়া পেট্রোকেমিক্যালস জানিয়েছে, ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য