Homeআন্তর্জাতিকভারতে কোচিং সেন্টারে আগুন নিহত ১৫

ভারতে কোচিং সেন্টারে আগুন নিহত ১৫

ভারতের লখনউর আলিগঞ্জে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। গতকাল বিকালে আলিগঞ্জের পুরানিয়া এলাকায় ঊষা মেহতা মার্গে অবস্থিত ওই তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই ২০ থেকে ২৪ বছর বয়সি। এ ছাড়া বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছে, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ভবনের নিচতলায় একটি পশু চিকিৎসা কেন্দ্র এবং খাদ্যসামগ্রী বিক্রির দোকান ছিল। ওপরের দুটি তলা ছিল সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কিত গেমিং এবং অ্যানিমেশন প্রশিক্ষণ কেন্দ্র। মুহূর্তের মধ্যে আগুন গোটা ভবন গ্রাস করে এবং ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে বারান্দা ও ছাদ থেকে নিচে লাফ দেন। অগ্নিকাণ্ডের পর উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, স্বরাষ্ট্র বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব সঞ্জয় প্রসাদ, ডিজিপি রাজীব কৃষ্ণ, দমকল বিভাগের ডিজি সুজিত পান্ডে, লখনউয়ের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য