Homeঅপরাধআপত্তিকর ভিডিও ভাইরাল, বিআইডব্লিউটিএ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিআইডব্লিউটিএ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার জারি করা বিআইডব্লিউটিএর এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, আরিফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও প্রকাশ পাওয়ায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এসব কর্মকাণ্ড বিআইডব্লিউটিএ কর্মচারী চাকরি প্রবিধানমালার গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য