Homeঅপরাধশিশুকন্যাসহ অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার

শিশুকন্যাসহ অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার

সিলেটে নিজ ঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর দাশপাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

লাশ উদ্ধার হওয়া মা ও মেয়ে হচ্ছেন ওই গ্রামের রতন দাশের স্ত্রী চম্পা রানী দাশ (৩৫) ও তাঁর মেয়ে হৃদি দাশ (৪)। চম্পা রানী অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী রতন দাশ উপজেলার শাহগলী বাজারে জুয়েলারির ব্যবসা করেন। স্থানীয় বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জানান, চম্পা রানী দাশ ও তার কন্যা সন্তানের লাশ ঘরের ভিতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান, ঘটনাটি আত্মহত্যা না এর নেপথ্যে অন্য কোনো কিছু আছে তা পুলিশ তদন্ত করে দেখছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য