Homeজাতীয়আট বছর পর সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

আট বছর পর সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শেষ কোনো বিদেশি এয়ারলাইনস হিসেবে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছিল ফ্লাই দুবাই। তারপর আট বছরের বিরতি। সেই বিরতি ভেঙে এই বিমানবন্দর থেকে ২২৪ জন যাত্রী নিয়ে ওমানের রাজধানী মাসকটের উদ্দেশে উড়াল দিয়েছে সালাম এয়ারের ফ্লাইট।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওমানভিত্তিক সালাম এয়ারের ফ্লাইটটি গতকাল মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে এই বিমানবন্দরে অবতরণ করে। এ সময় উড়োজাহাজটিকে ওয়াটার ক্যানন বা জলকামানের স্যালুটের মাধ্যমে স্বাগত জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর সকাল ৯টা ২৩ মিনিটের দিকে ২২৪ জন যাত্রী নিয়ে আবার ওমানের রাজধানী মাসকটের উদ্দেশে ছেড়ে যায় ফ্লাইটটি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ বলেন, ‘সালাম এয়ারের উড়োজাহাজ ওসমানী বিমানবন্দরে পৌঁছালে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে সেটিকে স্বাগত জানাই। পরে সকাল ৯টা ২৩ মিনিটের দিকে ২২৪ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি মাসকাটের উদ্দেশে ছেড়ে গেছে।’

প্রসঙ্গত, কম বাজেটে মানসম্পন্ন যাত্রী সেবা দেওয়ার জন্য ওমানের সালাম এয়ারের রয়েছে আলাদা পরিচিতি। ফলে তুলনামূলক কম খরচে বাংলাদেশি প্রবাসীরা এই রুটে যাতায়াত করতে পারবেন। এতে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ওমান থেকে দেশে ফেরার ক্ষেত্রে সিলেটের যাত্রীদের ঢাকা কিংবা চট্টগ্রামে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। পাশাপাশি ছুটির মৌসুম, ঈদ ও পারিবারিক জরুরি প্রয়োজনে দ্রুত দেশে ফেরা তাঁদের জন্য সহজ হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য