Homeঅপরাধএকা পেয়ে কাঁচির আঘাতে হত্যা, তারপর লুট

ক্লু-লেস মামলার জট খুললো পুলিশ
একা পেয়ে কাঁচির আঘাতে হত্যা, তারপর লুট

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন, হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি ও চোরাই মালামাল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম ফারুক (২৭)। 

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১১ জুলাই যাত্রাবাড়ী থানাধীন দনিয়া রসুলপুর নগর ভবন সংলগ্ন একটি বহুতল ভবনের ফ্ল্যাটে শাহিদা আক্তার নামে এক নারীকে হত্যা করে দুর্বৃত্তরা। একই সঙ্গে বাসায় থাকা স্বর্ণালংকার, ইমিটেশন গহনা ও অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে যাত্রাবাড়ী থানা পুলিশ। ঘটনাস্থলের বিভিন্ন আলামত বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত নির্মাণ শ্রমিক ফারুককে শনাক্ত করা হয়। পরবর্তীকালে বুধবার (১৫ জুলাই) বিকেল আনুমানিক ৩ টার দিকে  যাত্রাবাড়ী থানাধীন মীরহাজিরবাগ এলাকা থেকে ফারুককে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামির দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি এক হাতলবিশিষ্ট কাঁচি উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয় এক জোড়া ইমিটেশনের হাতের বালা, তিনটি গলার হার, এক জোড়া পায়ের নূপুর এবং কিছু বিদেশি টাকা ও ধাতব মুদ্রা। 

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত ফারুক নিহতের পরিবারের পাশের ফ্ল্যাটে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো। কাজের সূত্রে সে বাসার ভেতরের পরিবেশ ও পরিবারের সদস্যদের চলাফেরা সম্পর্কে অবগত ছিলো। ঘটনার দিন সুযোগ বুঝে বাসায় প্রবেশ করে গ্রেফতারকৃত শাহিদা আক্তারকে ধারালো কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে আলমারিতে থাকা স্বর্ণালংকার, ইমিটেশন গহনা ও অন্যান্য মালামাল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য