Homeজাতীয়হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য বক্তব্য পুরোপুরি শেষ না করেই অনুষ্ঠানস্থল থেকে বিদায় নেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় বিশ্রামে আছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের শেষের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব। তখন তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে আছেন। তবে বিকালে মন্ত্রিসভার বৈঠকে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য