Homeলন্ডনঐতিহাসিক নির্বাচনী জয়ের দুই বছর পর প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন কিয়ার...

ঐতিহাসিক নির্বাচনী জয়ের দুই বছর পর প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন যে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে এবং লেবার পার্টির নেতা হিসেবেও পদত্যাগ করবেন।

স্যার কিয়ার স্টারমার তীব্র রাজনৈতিক চাপ এবং স্থানীয় নির্বাচনে তার দলের পরাজয়ের পর তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, তিনি আনুষ্ঠানিকভাবে রাজা তৃতীয় চার্লসকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

স্টারমার সোমবার ডাউনিং স্ট্রিটে এক ভাষণে এই ঘোষণা দেন।

তিনি বলেন, নতুন লেবার পার্টির নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। তিনি আরও বলেন, এই বৈঠকের সময় তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলেছেন।

স্টারমার বলেন, তার দল যে প্রশ্নটি করছে তা হলো তিনি কি পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সর্বোত্তম ব্যক্তি কিনা।

তিনি বলেন, তিনি সেই প্রশ্নে তার দলের “উত্তর শুনেছেন” এবং “সদয়ভাবে সেই উত্তর গ্রহণ করেছেন”।

তিনি বলেন,সবার আগে তিনি দেশকে ভালবাসেন আর এই এই দেশের মঙ্গলের জন্য তিনি লেবার পার্টি প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য