ভারতের সঙ্গে পানি বণ্টন ইস্যুতে উত্তেজনার মধ্যে আবারও যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, সিন্ধু নদীর পানিবণ্টন ব্যবস্থায় ভারতের কোনো পদক্ষেপ যদি পাকিস্তানের পানি নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে ইসলামাবাদ সামরিক পদক্ষেপ নিতেও পিছপা হবে না।
রোববার পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সিন্ধু নদীর পানি চুক্তি ঘিরে দুই দেশের মধ্যে চলমান বিরোধের প্রেক্ষাপটে তার এ বক্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
খাজা আসিফ বলেন, পাকিস্তান পানির বিষয়টিকে জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে। সিন্ধু অববাহিকার পানিতে পাকিস্তানের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিলে দেশটি কঠোর জবাব দিতে প্রস্তুত থাকবে।
বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, সিন্ধু অববাহিকার প্রায় ৮০ শতাংশ পানি কৃষিকাজে ব্যবহারের অধিকার পাকিস্তানের রয়েছে।
তবে গত বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহলগামে সংঘটিত এক প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি ঐতিহাসিক এই চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। ভারত দাবি করে, পাকিস্তান সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসে দৃশ্যমান ও নির্ভরযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এ প্রেক্ষাপটে খাজা আসিফ বলেন, “যখনই আমরা অনুভব করব যে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, আর পানি আমাদের জাতীয় নিরাপত্তারই অংশ, তখন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত থাকব।”
তিনি আরও বলেন, যদি এমন কোনো ইঙ্গিত পাওয়া যায় যে ভারত চুক্তির আওতায় পানির প্রবাহ সীমিত বা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে এবং এর ফলে পাকিস্তান মারাত্মক পানি সংকটে পড়তে পারে, তাহলে দেশটি সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে ভারতের জল শক্তি মন্ত্রী সি আর পাটিল এক ভিডিও বার্তায় ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৮ সালের জুনের মধ্যে পাকিস্তানে সিন্ধু নদীর পানিপ্রবাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে ভারত। এরপরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এ কড়া প্রতিক্রিয়া সামনে এলো।
সূত্র: ইন্ডিয়া টুডে
ভারতের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০৩