Homeআন্তর্জাতিকহরমুজ খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের

হরমুজ খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে। এর অংশ হিসেবে হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। খবর আলজাজিরার।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘সবাইকে অভিনন্দন। চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে।’

একই পোস্টে তিনি জানান, হরমুজ প্রণালি আবারও আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধও অবিলম্বে প্রত্যাহার করা হবে।

ট্রাম্প বলেন, ‘আমি এখন হরমুজ প্রণালিকে সম্পূর্ণ টোলমুক্তভাবে উন্মুক্ত করার অনুমোদন দিচ্ছি এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি।’

বিশ্বের জাহাজ পরিবহন খাতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইঞ্জিন চালু করুন। তেল প্রবাহিত হতে দিন।’

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এ পথ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সাম্প্রতিক উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্ববাজারে উদ্বেগ তৈরি হয়েছিল। ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পর সেই উদ্বেগ অনেকটাই কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য