মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সোজা আঙুলে ঘি না উঠলে শক্ত হাতে গ্রিনল্যান্ড দখলের হুমকির পর ব্রিটেনের সামরিক ঘাটি যুক্তরাষ্ট্রকে অভিযানের জন্য ব্যবহৃত হতে দেবে না বলেছেন, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি ।
গ্রিনল্যন্ডে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ অভিযানকে কেন্দ্র করে যুক্তরাজ্যের টিভি চ্যানেলের প্রশ্নোত্তরে দ্ব্যর্থহীনভাবে এব্যপারে কোন প্রশ্নই থাকতে পারেনা বলে জানান জন হিলি ।
তিনি কিয়েভে অবস্থানকালে গত শুক্রবার আরও জানান গ্রিনল্যন্ডে এবং ডেনমার্ক ন্যাটোভুক্ত দেশ । ন্যাটোর শর্তানুযায়ী আমরা এবং যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত জোট ।
তিনি এই জটিল বিষয়কে আর একটু ব্যখ্যা করে বলেন ,আমরা যদি কোন সামরিক পদক্ষেপকে সঠিক মনে করি এবং তার আইনগত বৈধতা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা যেকোনো জাতির সহযোগিতার জন্য পাশে থাকব ।
গ্রিনল্যান্ড , ডেনমার্করাজাধীন ৫৭০০০ অধিবাসীর স্বায়ত্বশাসিতঅঞ্চল । যেখানে ১৯৫১ সালের চুক্তি অনুযায়ী মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে ।
ব্রিটেন এবং ডেনমার্কের ইউরোপিয়ান সহযোগী দেশগুলো সম্প্রতি , রাষ্ট্রপতি ট্রাম্পের উপর বিরক্ত হয়ে আছে । তারা জোর দিয়ে বলছে তারা যেকোনো মূল্যে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ অথবা অর্থের বিনিময় অঞ্চল হস্তান্তর পরিকল্পনার বাধা দিবে ।
সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানিয়েছে বুধবার বিকেলে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার গ্রিনল্যান্ড প্রশ্নে তার এক টেলিফোন আলাপে ডোনাল্ড ট্রাম্পকে তার অবস্থান জানিয়েছেন । যা ছিল এক ইতিবাচক এবং বন্ধুত্বপূর্ণ আলোচনা ।
তিনি বলেন গ্রিনল্যন্ডের ব্যপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার শুধু ওই অঞ্চলের অধিবাসী এবং ডেনমার্কের ।

