Homeরাজনীতিআওয়ামী লীগউত্তরার মহাসড়কে স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১

উত্তরার মহাসড়কে স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১

রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে পুলিশ একজনকে আটক করেছে।

গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার জসীম উদ্‌দীন এলাকায় মিছিলটি শুরু হয়। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানা গেছে। পরে র‍্যাব-১ কার্যালয়সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের নামে ব্যানার করা হয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল একজনকে আটক করে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার ওসি মোরশেদ আলম বলেছেন, ‘স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। ওই সময় পুলিশ ধাওয়া করে পোস্টার-ব্যানারসহ একজনকে আটক করেছে।’

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য