Homeঅপরাধটঙ্গীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

মহাসড়ক অবরোধ
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দোষী ব্যক্তিদের বিচার ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। এতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকার সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে হাজারো যাত্রী।

শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে গিয়ে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী নিহত হয়। ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করলেও ড্রাইভার পালিয়ে যান। এরই প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের আশ্বাস দেন। পরে বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য