Homeঅপরাধমেসের কক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মেসের কক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি মেসের কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে খালপাড় এলাকার একটি তিন তলা ভবনের নিচতলার মেসের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম উচ্ছ্বাস কর্মকার। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি খুলনার দৌলতপুর উপজেলার পাবলা বণিকপাড়ার হরি কর্মকারের ছেলে। শিক্ষার্থীরা জানান, ভবনটির কয়েকটি কক্ষে শিক্ষার্থীরা মেস করে থাকেন। উচ্ছ্বাস কর্মকার একটি কক্ষে একাই থাকতেন। চার দিন কক্ষটি বন্ধ ছিল। পরে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে শিক্ষার্থীরা বিষয়টি পুলিশকে জানান।

বন্দর থানা পুলিশ গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা দুই থেকে তিন দিন আগে উচ্ছ্বাসের মৃত্যু হয়েছে। তিনি কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়েছেন। গতকাল বিকালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে চাচার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ কম হতো উচ্ছ্বাসের। মৃত্যুর খবর শুনে তাঁর প্রেমিকা জ্ঞান হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর জ্ঞান ফিরলে উচ্ছ্বাসের আত্মহত্যার কারণ জানা যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য