গত ২রা নভেম্বর জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্য পূর্বলন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।
৩১ শে সেপ্টেম্বর জাসদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভায় বাংলাদেশ পুনুদ্ধারসহ দলের সভাপতি হাসানুল হক ইনু এবং যুগ্ম সাধারন সম্পাদক .আব্দুল্লাহহিল কাইয়ুমের .মুক্তি এবং মুক্তিযোদ্ধাদের উপর মামলা , নির্যাতন বন্ধের দাবী জানান হয় ।
সভার শুরুতে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং একমিনিট নীরবতা পালন করা হয় ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাসহ সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে শোক প্রস্তাব পাস করেন দলীয় নেতা জাকারিয়া রশিদ ।
. সর্ব ইউরোপীয় জাসদের সভাপতির বক্তব্যে .মতিউর রহমান মতিন ….. বলেন, সার্বভৌমত্ব হরিয়েছে দেশ। বর্তমানের জবরদখলকারী সরকার স্বাধীনতা ও সার্বভৌমের সমস্ত চিহ্ন ধ্বংসসহ মুক্তিযোদ্ধাদের মামলা নির্যাতনের একমাত্র কারন এরা সি আই এ এবং পাকিস্তানের আই এস আইর এজেন্ডা বাস্তবায়ন করছে। যা আমাদের কারো এককভাবে মোকাবেলা সম্ভব নয় । সম্মিলিত পদক্ষেপ সময়ের দাবী।
প্রধান অতিথি র বক্তব্যে ব্যরিস্টার তানিয়া আমির বলেন , বাংলাদেশকে সাংবিধানিকভাবে অস্তিত্ব সংকটে ফেলা হয়েছে । বর্তমান ইয়ুনুস সরকার দেশের মৌলিক কাঠামোকে বিলোপ করে চলেছেন, আঘাত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষের উপর । এখন আইনজীবীদের দায়িত্ব পালনে হস্তক্ষেপসহ নির্যাতন করা হচ্ছে , ফলাফলস্বরূপ আইনি সুবিধা পাবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে রাজনৈতিক কর্মী থেকে সাধারণ মানুষ । রাজনৈতিককর্মী থেকে সাংবাদিকদের হত্যা মামলাসহ বিনা বিচারে অনির্দিষ্ট কাল জেলে বন্দী অবাস্থায় থাকতে হচ্ছে । নারীদের জন্য এখন সবচেয়ে অনিরাপদ হয়ে উঠছে বাংলদেশ যার কারনে এখন দেশের নরীরাসহ প্রবাসী নারীরাও বাংলাদেশে যেতে ভয় পাচ্ছে। আর এসব থেকে উত্তরণের উপায়ই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা এবং আমাদের সে লড়াইয়ের ইতিহাস রয়েছে ।
সর্ব ইউরোপীয় জাসদের সভাপতি মতিউর রহমান মতিনের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চলনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাসদের সভাপতি এডভোকেট মজিবুল হক মনি । সাংবাদিক নাহাস পাশা , সাংবাদিক মাতিয়ার চৌধুরি , যুক্তরাজ্য আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী , কমুনিটি ব্যক্তিত্ব হেলেন চৌধুরীসহ , যুক্তরাজ্য উদীচীর সভাপতি নুরুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা গউস খান ও ফয়জুর রহমান , সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীন খসরু , প্রগ্রেসিভ ফোরামের আহবায়ক ডাঃ মোখলেসুর রহমান , সাবেক ছাত্রনেতা তৌহিদ ফিতরাত,জাসদ নেত্রী সালমা বেগম , লিপি ফেরদৌসি অন্যান্য সামাজিক স্তরের ব্যক্তিবৃন্দ ।


