Homeরাজনীতিআওয়ামী লীগফরিদপুরে কেক কেটে কার্যক্রম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ফরিদপুরে কেক কেটে কার্যক্রম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের দাবি করেছে নিষিদ্ধ ছাত্রলীগের সরকারি রাজেন্দ্র কলেজ শাখা। গতকাল সোমবার রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্‌যাপন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির একাধিক ব্যক্তি।

গতকাল মঙ্গলবার রাত একটায় এ–সংক্রান্ত ৪০ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে আপলোড করেন জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী। ওই ভিডিও থেকে এ তথ্য জানা গেছে।

ভিডিওতে দেখা গেছে, ফরিদপুর জেলা ছাত্রলীগের পক্ষে রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগ এ কর্মসূচি উদ্‌যাপন করে। এ সময় অংশগ্রহণকারীদের সবার মুখে কালো মাস্ক ছিল। তাঁরা নানা স্লোগান দেন। পরে মোমবাতি নিভিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

কেক কাটার আগে তামজিদুল রশিদ চৌধুরীকে বলতে শোনা যায়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ রাজেন্দ্র কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে।’

কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

এ বিষয়ে সৈয়দ তামজিদুল রশিদ বলেন, ‘ওই সময় আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যে খেলা চলছিল। রাজেন্দ্র কলেজের প্রশাসনিক ভবনের সামনে বড় পর্দায় ওই খেলা দেখানো হচ্ছিল। দর্শকদের মধ্যে আমাদের কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরাও ছিলেন। রাত ১২টা বাজতেই কর্মীদের সঙ্গে নিয়ে রাজেন্দ্র কলেজ শহীদ মিনারের উত্তর পাশে টিচার্স ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করি।’

কেক কাটার ভিডিওটি দেখেছেন জানিয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘ভিডিওটি খুব চতুরতার সঙ্গে ধারণ করা হয়েছে। জায়গাটি কোথায়, সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ বিষয়ে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।’

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য