Homeঅপরাধসবুজবাগ ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

সবুজবাগ ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজারবাগ বাজার পানির পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিএনপির কর্মীর নাম ইব্রাহিম পলাশ (৩৬)। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর এলাকার আবুল বাশারের ছেলে। পেশায় প্রাইভেট কারের চালক পলাশ থাকতেন সবুজবাগের ৭১ নম্বর মাদারটেক এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর গুরুতর আহত পলাশকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে নিয়ে আসা পলাশের প্রতিবেশী মো. হীরা বলেন, রাতে পলাশ চায়ের দোকানে বসে ছিলেন। পূর্বশত্রুতার জেরে একই এলাকার রয়েল, সবুজ, নাঈমসহ ১০ থেকে ১২ জন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে। এতে তাঁর দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বুকেও দুটি আঘাত করে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়।

হীরার অভিযোগ, কয়েক দিন আগে সবুজবাগ এলাকার একটি গ্যারেজ থেকে রিকশা চুরি করেছিলেন সবুজ। পলাশ সেই রিকশা উদ্ধার করতে গেলে সবুজের সঙ্গে তর্কবিতর্ক হয়। ওই ঘটনার জেরে তাঁর ওপর এই হামলা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য