Homeআন্তর্জাতিকঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও

ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর চলতি মাসের শেষ দিকে ঢাকা সফরে আসছেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আলোচনা করতেই তাঁর এ সফর। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী গোরের ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে। এখনো চূড়ান্ত তারিখ হয়নি। তবে চলতি মাসের শেষ দিকে তিনি ঢাকা আসতে পারেন।

কূটনৈতিক সূত্র বলছেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে রয়েছেন।  জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ বিষয়ে কাজ সেরে ২৩ জুলাই ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা সফর করবেন। সেখানে তিনি ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দেবেন। এরপর ম্যানিলা থেকে পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে। ২৯ জুলাই বা কাছাকাছি সময়ে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সে হিসাব অনুযায়ী গোরের ঢাকা সফর চূড়ান্ত হবে। অর্থাৎ গোর ২৯-৩০ জুলাই ঢাকা সফর করতে পারেন। উল্লেখ্য, সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূতের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে গোর হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পারসোনেল অফিসের পরিচালক ছিলেন। 

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য