Homeরাজনীতিহাসনাত আব্দুল্লাহকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরার উপর নিষেধাজ্ঞা!

হাসনাত আব্দুল্লাহকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরার উপর নিষেধাজ্ঞা!

যুক্তরাজ্যে অবস্থানরত হাসনাত আবদুল্লাহকে পুলিশের অনুমতি ছাড়া লণ্ডন ত্যাগ না করতে নির্দেশ দেয়া হয়েছে। হাসনাত আবদুল্লাহর গাড়িবহর থেকে ছুরি দিয়ে একজনকে অ্যাসল্ট করায় থানায় মামলা করা হলে পুলিশ এই নির্দেশ দেয়। এ ঘটনায় তাঁকে থানায় হাজিরা দিতে হয়েছে।

যুক্তরাজ্যের কেমব্রিজ শহরে বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ তাঁর কয়েকজন সহযোগী সাবেক একজন ছাত্রলীগ নেতাকে মারধর করেছেন বলে দেশটির পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। ঘটনায় এনসিপি ইউকে অ্যালায়েন্সের এক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হাসনাত আবদুল্লাহর কাছেও ঘটনার বিষয়ে পুলিশ জানতে চেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার বিকেলে (১৯ জুন) কেমব্রিজ শহরে।

পুলিশের কাছে অভিযোগকারী জুবায়ের আহমেদ বলেছেন, হাসনাত আবদুল্লাহ ও তাঁর সহযোগীরা তাঁর পথ আটকে তাঁকে মারধর করেছেন। তাঁর তলপেটে ছুরিকাঘাতের চেষ্টা করা হয়েছে। তাতে সেখানে হালকা জখম হয়েছে। তাঁর মোবাইল ও টাকা-পয়সা কেড়ে নেয়া হয়। আক্রমণের উদ্দেশ্য রাজনৈতিক বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তো আর কিছু হতেও পারে না।

এই মারধরের ঘটনা ইংল্যান্ডের এক নারী দেখে ছবি তোলেন এবং পুলিশকে জানান। আক্রান্ত ভুক্তভোগী ছেলেটি মামলা করে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং ওই ইংল্যান্ডের নারীর তোলা ছবি ও তাঁর বক্তব্য সংগ্রহ করে তদন্তের কাজ করছে। এই তদন্ত চলাকালে হাসনাত ওই দেশ ত্যাগ করতে পারবেন না।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য