Homeআইন আদালতডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামানের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামানের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন। সোমবার (২৩ জুন) রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্রে বলা হয়েছে, ২০২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর আগস্ট, ২০২৪ মাসে আমাকে বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেন। আমাকে নিয়োগ দেওয়ায়, আমার নাম প্রস্তাব ও সুপারিশকারীদের প্রতি হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নিজেকে সম্মানিত মনে করছি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদানের পর থেকে আমি শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সচেষ্ট ছিলাম।

বর্তমানে আমার ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র দাখিল করলাম।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য