দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবুল বারকাত। গতকাল শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইজি প্রীজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন।
উল্লেখ্য, গত ১০ জুলাই রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাবেক অধ্যাপক ড. আবুল বারকাত এর বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলায় আদালত জামিন মঞ্জুর করার পর তার কারামুক্তির জটিলতা দুর হয়। এরপর গতকাল তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
পরিবার ও ঘনিষ্ঠজনদের দাবি, দীর্ঘ কারাবাসের কারণে ড. আবুল বারকাতের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
#


