Homeলন্ডনলন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ ৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে লন্ডনে মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার জুবায়ের আহমদ নামক এক যুবককে মারধরের ঘটনায় লন্ডনের কেমব্রিজ থানায় এই মামলা দায়ের করা হয়। এ ঘটনায় এনসিপি নেতা জাকিরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। একই সঙ্গে এই ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে হাসনাত আব্দুল্লাহকে যুক্তরাজ্যের পুলিশ তলব করেছে। 

মারধরের ঘটনাটি একজন ব্রিটিশ নারী ভিডিও ধারন করে সেটা পুলিশের কাছে দিয়েছে। এমনকি তিনি ভুক্তভোগী জুবায়ের আহমদের পক্ষে হয়ে যুক্তরাজ্য পুলিশের কাছে সাক্ষ্য দিয়েছেন। এ ঘটনায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ছাড়াও এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমসহ ৮ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী জুবায়ের আহমদ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবে কর্মরত রয়েছেন। তিনি অভিযোগ করে জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে তিনি কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে একটি মাইক্রোবাস তার বাইকের কাছাকাছি এসে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। তখন তিনি নিজেকে নিরাপদ করে ওই মাইক্রোবাসের পিছু নেন। মাইক্রোবাসটি একটি গ্রামীণ সড়কের দিকে গিয়ে থেমে যায়। এরপর গাড়ি থেকে প্রায় ৮ জন ব্যক্তি নেমে এসে তাকে আক্রমণ করে। তার উপর হামলার ঘটনাটি তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এসয়ম মাইক্রোবাস থেকে নামা ৮ জনের মধ্যে একজন একটি ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়। এতে তার পেটে জখম হয়।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত এক ব্রিটিশ নারী ঘটনাটির ভিডিও ধারণ করেন এবং ৯৯৯ এ কল করেন। তৎক্ষণাৎ পুলিশ এসে ভুক্তভোগী জুবায়ের আহমদ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এবং ঘটনাস্থল থেকে এনসিপি নেতা জাকিরকে আটক করে পুলিশি হেফাযতে নেয়া হয়। আটককৃত জাকির তাদের সঙ্গে থাকা বাকি সদস্যদের নাম বলেন। তার বর্ননার ভিত্তিতে যুক্তরাজ্য পুলিশ মারধরের ঘটনায় জরিত থাকার অভিযোগে হাসনাত আব্দুল্লাহকে তলব করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য