Homeআইন আদালতসময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে জোবায়েরসহ চার আসামি আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদন করেন জোবায়ের।

শুনানি শেষে তিনজনকে জামিন দিলেও জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। জামিন পাওয়া আসামিরা হলেন, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরী।

গত ১০ মে আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেন। সমনে হাজির না হওয়ায় বুধবার (১৭ জুন) জোবায়ের ও তার পরিবারের সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত।

পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি হলেন, জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী ও সন্তান সারাফ নাওয়ার জয়ীতা।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য