Homeঅপরাধতেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে যাত্রীকে ছুরিকাঘাত

তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে যাত্রীকে ছুরিকাঘাত

রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক শিক্ষার্থী।

আজ শনিবার দুপুরে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ছিনতাই করতে ব্যর্থ হয়ে যাত্রীকে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা।

আহত তোফায়েল ইসলামকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।।

তার স্বজন রাইতুল ইসলাম জানান, ‘দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে ফেরার জন্য কমলাপুর থেকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে রওনা হন তোফায়েল। ট্রেনটি তেজগাঁও এলাকা পার হওয়ার সময় বগিতে থাকা ৩-৪ জন ছিনতাইকারী ২ বগির মাঝের দরজার সামনে তার পকেটে হাত দিয়ে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।’

‘তোফায়েল বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে যায়। খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি,’ বলেন তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তোফায়েলের কোমরে ধারালো অস্ত্রের জখম রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রেল পুলিশের ওসি জয়নাল আবেদীন বলেন, ‘এ ঘটনায় রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা তদন্ত করছে। অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য