Homeআইন আদালতমাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পে বালু উত্তোলন ও বিক্রিতে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সোহানা শারমিন জনস্বার্থে আজ এই রিট করেন। রিটে কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে প্রায় ৬ কোটি ৩৪ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন এবং বালুর মূল্য নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

রিটে বলা হয়েছে, প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো ঠিকাদার নিজস্ব ব্যয়ে ড্রেজিং, বালু উত্তোলন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করে থাকে এবং সরকার চুক্তি অনুযায়ী কাজের বিল পরিশোধ করে। কিন্তু  এক্ষেত্রে বালুর মূল্য থেকেই ড্রেজিং ব্যয় সমন্বয় করে রাষ্ট্রীয় আয় কমিয়ে দেওয়া হয়েছে, যা জনস্বার্থ ও আর্থিক শৃঙ্খলার পরিপন্থী।

এছাড়া রিটে সংশ্লিষ্ট অনুমোদন, মূল্য নির্ধারণ এবং প্রশাসনিক সিদ্ধান্তের বৈধতা পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি রাজস্ব ক্ষতির সম্ভাবনা এবং একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগের বিচারিক তদন্ত চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী সোহানা শারমিন বলেন, রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করতেই রিটটি করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য