Homeআইন আদালতসব মামলায় বারকাতের জামিন মুক্তিতে নেই বাধা

সব মামলায় বারকাতের জামিন মুক্তিতে নেই বাধা

জুলাই আন্দোলনের সময় ঢাকার নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল বারকাতকে জামিন দিয়েছেন আদালত। এতে করে সব মামলায় জামিন পেলেন তিনি। অন্য কোনো মামলায় গ্রেপ্তার আদেশ না থাকায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

গতকাল শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী শাহীনুর ইসলাম অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্র পক্ষের বিরোধিতার পর উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

আবুল বারকাতের আইনজীবী বাবুল মিয়া জানান, তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় গ্রেপ্তার আদেশ নেই। ফলে কারামুক্তির ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।

গত ১০ জুলাই রাতে ধানমন্ডির বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়। জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ আত্মসাতের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য