Homeঅপরাধরমনায় শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

রমনায় শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ওই কিশোর ও তার মামার বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ওই কিশোর শিশুটিকে ধর্ষণ করেছে। ঘটনাটি জানাজানির পর কিশোরের মামা ভুক্তভোগীর পরিবারকে গালাগাল করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য