Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeপ্রবাসের খবর            জার্মান বাংলা চ্যানেল এ্যাসোসিয়েশনের অনুষ্ঠান

            জার্মান বাংলা চ্যানেল এ্যাসোসিয়েশনের অনুষ্ঠান

জার্মান বাংলা চ্যানেল এ্যাসোসিয়েশনের উদ্যোগে গত শনিবার জার্মানির ফ্রাঙ্কফুর্টের এঙ্কহাইম মিলনায়তনে  “৭১-এর মুক্তিযুদ্ধ ও বর্তমান বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয় ।

“বাংলাদেশ ও ইউরোপের সেতুবন্ধন” এই ধারনাকে কেন্দ্র করে উদ্যোগটি নেয়া হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুল আহসান সেলিম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী।তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, মানবাধিকার এবং প্রবাসে বাংলাদেশি পরিচয়ের মর্যাদা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

শুভেচ্ছা বক্তব্য দেন এসোসিয়েশনের উপদেষ্টা মুনীব রেজওয়ান । অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. আব্দুল হাই ও ফাতেমা রহমান রুমা।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনা ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র “আজীবন মুক্তিযোদ্ধা” প্রদর্শনের মাধ্যমে । এরপর দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও মানবাধিকার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন এ. এম. শাহাদাত হোসেন, সৈয়দ সেলিম, আমিনুর রহমান খসরু, মহসিন হায়দার মনি, খন্দকার মাহমুদুল গানি এবং ড. নূরুন নবী।

বিশেষ চলচ্চিত্র নির্মাণে অবদানের জন্য নাদিম ইকবাল “আজীবন মুক্তিযোদ্ধা” ও আদম দৌলা “বৈষম্য”

 সম্মাননা লাভ করেন। এছাড়া সংগীত, সাহিত্য, কবিতা, মানবাধিকার ও সাংবাদিকতায় অবদানের জন্য তাপসী রায়, মো. আব্দুল মুনিম, রিয়েল আনোয়ার, কাহ্ন জাতিস্মর, লুথফা হ্যাপি, খলিলুর রহমান মামুন, এম. ডি. নিজামউদ্দিন, হামিদুল্লাহ খান, ডঃ আব্দুল হাই, ছাইফুল আমিন ও শ্রাবণ রহমানকে সম্মাননা প্রদান করা  হয়।

 আয়োজনে যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড ও স্পেন সহ বিভিন্ন দেশের বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য