হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে । স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করে বলেছে এর মধ্যে ১ জন শিশুর মৃত্যু হয়েছে হামে । এছাড়াও হাম এবং হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১১০৫ শিশু , এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের । স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার (১৪ এপ্রিল) তার সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করে । গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদফতরের তথ্যসূত্র জানিয়েছে । হামের উপসর্গে এ পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু হয়েছে ।
এছাড়া হামের উপসর্গ নিয়ে আসা ১৮ হাজার ২৩১ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৬৫২ জন। যাদের মধ্যে ২ হাজার ৮৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। ৯ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন । গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের বলে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে ।

