Homeআন্তর্জাতিকরাতভর ইরানে বিমান হামলা চালালো মার্কিন বাহিনী

রাতভর ইরানে বিমান হামলা চালালো মার্কিন বাহিনী

ইরানের বিরুদ্ধে নতুন করে নৌ-অবরোধ আরোপের পাশাপাশি দেশটির ভেতরে ডজনখানেক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্রটির বিরুদ্ধে চালানো সর্বশেষ এই রাতভর হামলায় লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

সেন্টকম-এর তথ্য অনুযায়ী, টানা সাত ঘণ্টাব্যাপী চলা এই হামলার মার্কিন সামরিক বাহিনী ইরানের মিসাইল ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আঘাত হানে।

মার্কিন বাহিনী জানায়, বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক নাবিকদের হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও হ্রাস করতেই এই হামলা চালানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য