Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে: আইআরজিসি

যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে: আইআরজিসি

যুক্তরাষ্ট্র তার ‘আগ্রাসন’ বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন লক্ষ্যবস্তুতে পৃথক হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী ও আইআরজিসি। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, ইরানের সেনাবাহিনী ড্রোন ব্যবহার করে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক লজিস্টিকস কেন্দ্রে হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র তার আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

এছাড়া, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ব্যবহৃত বিভিন্ন স্থাপনায়ও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।

আইআরআইবিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের এনএসআই ম্যানেজমেন্ট সেন্টার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, প্রধান সামরিক যন্ত্রাংশ ও সরঞ্জাম গুদাম এবং জ্বালানি সংরক্ষণ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য