Homeঅপরাধসিরাজগঞ্জে ছুরি মেরে যুবক হত্যা

ফুটবল খেলা নিয়ে বিরোধ
সিরাজগঞ্জে ছুরি মেরে যুবক হত্যা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে ইলিয়াস খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। ইলিয়াস খান ওই গ্রামের মৃত সাত্তার খানের ছেলে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

আটকরা হলেন- কালিঞ্জা গ্রামের আবদুল আজিজের ছেলে মো. রাসেল (৪২) ও একই গ্রামের মৃত মমিন খানের ছেলে সোহেল খান (৪০)। রায়গঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান জানান, রবিবার বিকালে কালিঞ্জা এলাকার মাঠে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মৃত ইলিয়াসের ভাগ্নে সিয়াম ও একই গ্রামের রাসেলের ছেলে সিয়ামের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে রাত ১০টার দিকে সিয়ামের মামা ইলিয়াস খান ও আরেক সিয়ামের বাবা রাসেলের সঙ্গে মীমাংসা বৈঠকে কথার সময় ফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেলের ছেলে সিয়াম ধারালো ছুরি দিয়ে ইলিয়াসের বুকে ও মাজায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইলিয়াস মারা যান।

এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল ভোরে সিরাজগঞ্জ শহরের কাটাওয়াপদা থেকে রাসেলকে ও সোহেল খানকে কামারখন্দ এলাকার ভদ্রঘাট বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে রাসেলের ছেলে সিয়াম পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রতন খান বাদী হয়ে সাতজন নামীয়সহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য