Homeঅপরাধনিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা মো. মাসুদের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে কাপ্তাই উপজেলার গর্জনটিলা এলাকায় হ্রদে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়। মাসুদ কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার ছিল বিলাইছড়ি উপজেলায় হাটের দিন। কাপ্তাই থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবসা করার জন্য বিলাইছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকায় যান মাসুদ। তিনি সারাদিন ব্যবসা করে নিজেই ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে বাড়ি ফিরছিলেন। নৌকাটি কাপ্তাই গর্জনটিলা এলাকায় পৌঁছালে হ্রদের প্রবল স্রোতে পানিতে পড়ে যান মাসুদ। পরে নৌকাটিকে মাঝনদীতে পণ্যসহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ফায়ার সার্ভিসসহ নৌবাহিনীর ডুবুরি দলকে খবর দেন। রাত গভীর হওয়ায় রবিবার উদ্ধারকাজে নামে নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার শাহ আবদুল্লাহ নাছেরের নেতৃত্বে আট সদস্যের ডুবুরি দল। টানা দুই দিন কাপ্তাই হ্রদে তল্লাশি চালিয়ে অবশেষে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান বলেন, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য