Homeআন্তর্জাতিকজি-৭ সম্মেলনে ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, অস্বস্তিতে মেলোনি

জি-৭ সম্মেলনে ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, অস্বস্তিতে মেলোনি

ফ্রান্সে আয়োজিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতিতে দেখা দিলো অস্বস্তিকর মুহূর্ত। পাশ্চাত্য রীতি মেনে গালে গাল ঠেকিয়ে অভিবাদন জানাতে গিয়ে পরিস্থিতি এগোল ঠোঁটঠাসা চুম্বনের দিকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেস্কি ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই কাণ্ডে বিশ্বমঞ্চে তৈরি হল অস্বস্তিকর পরিস্থিতি।

কোনওমতে বিষয়টি সামলে সেখান থেকে সরে পড়েন মেলোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সম্মেলনের ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দারলেনের সঙ্গে কথা বলছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেই সময় সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন ইটালির প্রধানমন্ত্রী মেলোনি। হঠাৎ সাক্ষাতে একে অপরকে অভিবাদন জানান দুই রাষ্ট্রপ্রধান। মেলোনি সামনে এগিয়ে আসতেই তাকে চুম্বন করতে যান জেলেনস্কি। অস্বস্তিকর এই পরিস্থিতি কোনওমতে সামলে পাশ্চাত্য রীতি মেনে একে অপরের গালে গাল ছোঁয়ান দুই রাষ্ট্রপ্রধান। তারপর যে যার পথে এগিয়ে যান।

তবে জি-৭ সম্মেলনে অস্বস্তিকর মুহূর্তই নয়, ‘মেলোডি মুহূর্ত’ও তৈরি হয়েছে আরও একবার। ছবি তোলার আগে মঞ্চে রাষ্ট্রনেতারা যখন সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছিলেন। ঠিক সেই সময় আলাদাভাবে নজর কেড়ে নেন প্রধানমন্ত্রী মোদি ও ইতালির প্রধানমন্ত্রী মেলোনি।

এ সংক্রান্ত একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, রাষ্ট্রনেতাদের ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এসে মোদির সঙ্গে করমর্দন করছেন মেলোনি। এরপর কোনও বিষয়ে সামান্য কথোপকথন হয় দু’জনের। হাসিতে ফেটে পড়েন ইতালির প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, মেলোনির সঙ্গে দেখা ও করমর্দনের সময় মোদি বলেন, “আপনার সঙ্গে ফের দেখা হয়ে আনন্দিত।” প্রত্যুত্তরে মেলোনি বলেন, “হ্যাঁ। আমরাই তো এখন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।”

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য