Homeঅপরাধবরিশালে শারীরিক হেনস্তা করে চেকে সই নেওয়ার অভিযোগ

বরিশালে শারীরিক হেনস্তা করে চেকে সই নেওয়ার অভিযোগ

বরিশাল নগরীর সদর রোডে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের অফিস কক্ষে ঢুকে তাকে শারীরিকভাবে হেনস্তা এবং ভয়ভীতি প্রদর্শন করে দুটি চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তাফিজ রহমান লিটু নগরীর কাটপট্টি রোডের বাসিন্দা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি পিন্টুর আপন ভাই। ঘটনার পরেই এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি অফিসে প্রবেশ করে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে অণ্ডকোষ চেপে ধরে এবং শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক ও দুটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন। এ ঘটনায় ভুক্তভোগী আইনগত প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য