Homeজাতীয়সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কিউআরএসের

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কিউআরএসের

চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর ৯৪টি সহিংসতা ও অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে জানুয়ারিতে ৯টি, ফেব্রুয়ারিতে ১৯টি, মার্চে ৯টি, এপ্রিলে ২৪টি, মে মাসে ২৪টি এবং জুনে ৯টি ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে কুইক রেসপন্স সাপোর্ট (কিউআরএস) টিম। চলতি বছরের ১ জানুয়ারি সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, আদিবাসী অধিকারকর্মী এবং শিক্ষাবিদদের নিয়ে যাত্রা শুরু করা কিউআরএস টিম সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ, নথিভুক্তকরণ এবং প্রতিক্রিয়া প্রদান করে আসছে।

ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের (আইএমএস) সহায়তায় পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ঘটনাগুলো নথিভুক্ত করেছে গবেষণা সংস্থা ভয়েস। সাংবাদিকদের ওপর নির্যাতনের বিভিন্ন ঘটনা তুলে ধরে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভয়েস জানায়, সাংবাদিকরা কেবল মাদক পাচার, দুর্নীতি বা সরকারি প্রকল্পে অনিয়মের খবর অনুসন্ধানে গিয়েই সংশ্লিষ্টদের হামলার শিকার হচ্ছেন না, পেশাগত দায়িত্ব পালনের সময় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতেও সহিংসতার শিকার হচ্ছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য