Homeঅপরাধকেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে পাসপোর্ট অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এবং র‌্যাব-১০ সদর কোম্পানির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো. রাতুল (২৪), সব্বির (২৫), মোরাদ (২৪), আবুল হাসান (৩৮) এবং মো. আরমান (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত হানিফ, উসমান ফারুক মাহিম, মো. রাতুল ও সব্বিরকে ২০ দিন, মোরাদ ও আবুল হাসানকে ১৫ দিন এবং মো. আরমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

র‌্যাব জানায়, সরকারি দপ্তরে দালাল চক্রের তৎপরতা সরকারি সেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়।

এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে জনস্বার্থে র‌্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য