Homeজাতীয়বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রদীপ কুমার বাবলু (৫৭) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব ছাপড়হাটী বামনটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাবলু ওই গ্রামের মৃত সন্তোষ কুমারের ছেলে। তিনি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা নেতা এবং ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, বিকালে বাবলু তার বসতবাড়ির বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দারিয়াপুর বাজার এলাকায় তার মৃত্যু হয়। 

ছাপড়হাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রদীপ কুমার বাবলু তার বাড়ির বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য