Homeজাতীয়হামে আরো ৫ শিশুর মৃত্যু আক্রান্ত ৯৬৯

হামে আরো ৫ শিশুর মৃত্যু আক্রান্ত ৯৬৯

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো পাঁচ শিশু মারা গেছে। এর মধ্যে একজনের হাম ও চারজনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

এ সময় ৮৭৯ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। আর নতুন করে হাম শনাক্ত হয়েছে ৯০ শিশুর। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হাম শনাক্ত হয়ে ঢাকায় একটি শিশু মারা গেছে।

আর হামের উপসর্গে ঢাকায় দুই এবং সিলেট ও বরিশালে একটি করে শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৬৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্তের পর মারা গেছে ৯৪ শিশু। এ পর্যন্ত মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এক লাখ ১১ হাজার ৪৮০টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০০ শিশুর। হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ২৪ হাজার ৯৮০ শিশু।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০ হাজার ৬০৫ শিশু। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৮৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য