Homeঅপরাধপাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিতে কুপিয়ে হত্যা

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ার একদন্তে আদম আলী (৬০) নামের এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আদম আলী শাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। আদম আলী ষাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাজার নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের প্রতিরোধ করে। এ সময় তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

আটঘরিয়া থানার ওসি মো. নাজমুল হক জানান, খবর পেয়ে স্থানীয়রা পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। 

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য