Homeজাতীয়রাজধানীর মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দারোয়ান ও ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দারোয়ান ও ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দারোয়ান ও এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) রাতে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন: দারোয়ান আমির হোসেন (৫৫) এবং ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেন (৫০)।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার জানান, রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচতলা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে শপিং কমপ্লেক্সের নিচতলায় বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেন। তাকে সহযোগিতা করছিলেন ভবনের দারোয়ান আমির হোসেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় আন্ডারগ্রাউন্ডে পড়ে যান।

পরে সেখানে কাজ করতে যাওয়া এক রাজমিস্ত্রি তাদের দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত দেলোয়ার হোসেনের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার হাসনাবাদ এলাকায়। তিনি মৃত আব্দুল বেপারীর ছেলে। অপর নিহত আমির হোসেনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানায়। তিনি মৃত মো. আলীর ছেলে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য