Homeজাতীয়রাজধানীতে পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া, গ্রেপ্তার ২৬

রাজধানীতে পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া, গ্রেপ্তার ২৬

রাজধানীর কচুখেত এলাকায় গার্মেন্টস খোলা ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সকালে ইনফর্ম টেক্সটাইলের আন্দোলনরত শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২৬ জন শ্রমিককে আটক করে পুলিশ। পরে তাদের বিশেষ ক্ষমতা আইনে মালিকপক্ষের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, ঈদের ছুটি শেষে ৬ জুন কারখানায় এসে তালা ঝোলানো দেখতে পান তারা। মালিকপক্ষ তাদের সঙ্গে কোনো কথা বলেনি এবং বেতন পরিশোধ করেনি। কোনো নোটিস না দিয়েই কারখানা বন্ধ করে মালপত্র নিয়ে চলে গেছে। এই অবস্থায় ১৫ দিন ধরে রাস্তায় আন্দোলন করছেন শ্রমিকরা। সেই ধারাবাহিকতায় গতকাল সকাল থেকে তারা আন্দোলন শুরু করেন। তখন মালিকপক্ষের হয়ে পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠলে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, কয়েক দিন ধরে কারখানাটি নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। গতকাল তারা আশপাশের কারখানায় হামলা ও ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে পুলিশের ওপর চড়াও হন। পরে ঘটনাস্থল থেকে ২৬ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার কারখানা মালিকের বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য