Homeজাতীয়চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ী, ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা

চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ী, ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা

চট্টগ্রাম নগরীর বক্সিরহাট এলাকায় চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন সুমন ঘোষ (৪৮) নামে এক ব্যবসায়ী। শুক্রবার ভোরে তিনি ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হামসপাতালে ভর্তি করা হয়। সুমন ঘোষ নগরীর বক্সিরহাট এলাকার বাসিন্দা এবং বক্সিরহাটে মসলাজাতীয় পণ্যের ‘স্বপন ঘোষ অ্যান্ড সন্স’ নামের দোকানের মালিক।

ফেসবুক লাইভে তিনি বলেন, বিএনপি নামধারী তিন ব্যক্তি শমসের আলী, আইয়ুব আলী ও শাহাদাত আলী তাঁর কাছে দোকান ভাড়ার নামে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় তাঁকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে পাঁচ মাস জেল খাটানো হয়েছে। তিনি কারাগারে থাকার সময় তাঁর স্ত্রীকে দিয়ে জোরপূর্বক দোকান ভাড়ার চুক্তিপত্রে স্বাক্ষরও করানো হয়েছে। দোকানটির প্রকৃত মালিক নূর নাহার বেগম।

তিনি আরও বলেন, ‘আমি যখন বললাম, আপনাদের কেন এই চাঁদা দেব, ভাড়ার নামে। আমার তো জমিদার (মালিক) আছে,  আমার জমিদারকে ভাড়া দেব। তখন তারা বলে, এটা চাঁদা হিসাব করেই তুমি দিবা’। ওই ব্যক্তিদের কারণে তিনি আত্মহত্যা করছেন বলে ফেসবুক লাইভে জানান। বিষপানের সময় তার মৃত্যুর জন্য ওই তিনজনকে দায়ী করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, শুক্রবার বক্সিরহাট এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যবসায়ী। তাঁকে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে আসেন। তিনি হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে শঙ্কামুক্ত। পুলিশ জানায়, ২০০৫ সালের ৫ ডিসেম্বর কোতোয়ালি থানার একটি মামলায় ব্যবসায়ী সুমন ঘোষকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। এদিকে সুমন ঘোষ ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টার পর অভিযুক্তদের একজন আইয়ুব আলী কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য