Homeজাতীয়চাঁপাইয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা , কুড়িগ্রামে শূন্যরেখায় পাঁচজন

চাঁপাইয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা , কুড়িগ্রামে শূন্যরেখায় পাঁচজন

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা অব্যাহত রয়েছে। গতকালও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি জওয়ানরা সতর্ক অবস্থানে থেকে এই পুশইনচেষ্টা প্রতিহত করেছেন। এদিকে পুশইনের জন্য কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্য রেখায় পাঁচজনকে আটকে রাখার খবর পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির তাৎক্ষণিক বাধায় পুশইনরা শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে অবস্থান নেন। পরে বিজিবি ও স্থানীয়রা সীমান্তে কঠোর অবস্থান নিলে ৬ ঘণ্টা অবস্থানের পর বেলা ১২টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের ভারতে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। বর্তমানে সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৬টার দিকে চৌকা সীমান্তের ১৭৭/৩-এস পিলারের কাছ দিয়ে ভারতের মালদহ জেলার শুকদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ২০ জনকে পুশইনের চেষ্টা করে। এর মধ্যে ছিল ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ।

মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি স্থানীয়দের সহায়তায় ২০ জনকে পুশইনচেষ্টা ব্যর্থ করে দেয়। এ সময় তারা সীমান্তের শূন্যরেখার ভারতের অংশে অবস্থান নেয়। পরে বিজিবি কঠোর অবস্থান নিলে দুপুর ১২টার দিকে তাদের ভারতে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

বিজিবি অধিনায়ক আরও বলেন, উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৭৮/৩-এস সীমান্ত পিলারের সুখদেবপুর এলাকায় বিএসএফ তাদের ফেরত নিয়ে যায়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া সীমান্তে জড়ো হওয়া বাংলাদেশি এলাকাবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্য রেখায় সাত দিন ধরে আটকে আছে বিএসএফের পুশইনচেষ্টার শিকার পাঁচ যুবক। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে দুজন এবং ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজন রয়েছে। এদিকে, ঝড়বৃষ্টি ও তীব্র রোদ মাথায় নিয়ে সামান্য প্লাস্টিকের ছাউনির নিচে নিদারুণ কষ্টে দিন পার করছেন আটকে থাকা ওই পাঁচজন।

এদিকে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য উচ্চপর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য